শেখ হাসিনার বিচারের দাবীতে কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময়: ১১:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / 142

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবীতে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কুতুবদিয়া উপজেলার ধূরুং বাজারে উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং ও লেমশীখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে খন্ড খন্ড মিছিল সহকারে ধূরুং বাজারের পূর্ব পাশে প্রকল্প মাঠে জমায়েত হয়।

প্রকল্প মাঠ থেকে শুরু হয়ে ধূরুং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, সদস্য সচিব মোবিনুল ইসলাম, লেমশীখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মামুনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আজম, দক্ষিণ ধূরুং বিএনপি নেতা বিজবাহুল হক বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেখ হাসিনার বিচারের দাবীতে কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ১১:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪