কক্সবাজার শহরে দিনদুপুরে ডাকাতি: এক ব্যক্তি আহত, টাকা ও মোবাইল লুট

  • আপডেটের সময়: ১১:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 184

এরফান হোছাইন:

কক্সবাজার সদর থানা এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে মারধর ও ডাকাতির শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় তিনি আহত হওয়ার পাশাপাশি তার কাছ থেকে প্রায় ৯৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল আল আমিনের সামনে বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল জব্বার। তিনি মহেশখালীর হোয়ানক এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ইতিমধ্যে ভুক্তভোগী থানায় এজেহার দায়ের করেছে। তাতে আব্দুল জব্বার জানান, তিনি বদর মোকামে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। পূর্ব পরিকল্পিতভাবে অপেক্ষমান কয়েকজন দুষ্কৃতী তাকে আক্রমণ করে। তারা তাকে পিটিয়ে আহত করে এবং তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে। এ সময় আশপাশে থাকা লোকজনের চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

আহত আব্দুল জব্বার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি মামলায় মহেশখালীর হোয়ানকের পানিরছড়া এলাকার জাফর আলমের পুত্র মোঃ ফরিদুল আলম (৫০), সাইফুল ইসলাম ও আসিফুল ইসলাম (২২) নামে তিনজনকে আসামি করেছেন। এছাড়াও, তিনি অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এই বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আব্দুল জব্বারের লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
এছাড়া অপরাধীদের গ্রেফতার সহ বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের দাবি, সম্প্রতি কক্সবাজারে চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। পুলিশের অভিযান সত্ত্বেও এই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না।
এতে, এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার শহরে দিনদুপুরে ডাকাতি: এক ব্যক্তি আহত, টাকা ও মোবাইল লুট

আপডেটের সময়: ১১:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪