দেশে ফিরেছেন সাড়ে ১৯ হাজার হজযাত্রী

  • আপডেটের সময়: ১০:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 171

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। গতকাল মঙ্গলবার (২৫ জুন) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৫১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ১৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে নাসরিন বানু (৬৪) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে ফিরেছেন সাড়ে ১৯ হাজার হজযাত্রী

আপডেটের সময়: ১০:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪