রামুতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেটের সময়: ০৯:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 158

কক্সবাজার প্রতিনিধি :-

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ তাওহীদ বাবু(২০)।

নিহত তাওহীদুল বাবুর পিতা লুৎফুর রহমান একজন প্রবাসী।তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকপাড়া এলাকায় বসবাস করে আসছিল বলে জানা যায়।
সে কক্সবাজারের রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫ টার সময় মোটরসাইকেল যোগে কক্সবাজারে আসার পথে জোয়ারিয়ানালা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে হাতে এবং মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) ইমন কান্তি দে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রামুতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেটের সময়: ০৯:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪