নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা

  • আপডেটের সময়: ০৬:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / 250

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়য়ন্ত্রের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করেন।

বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রাধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদসহ অনেকেই।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা

আপডেটের সময়: ০৬:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪