প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেলেন ৬ জন

  • আপডেটের সময়: ১১:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / 259

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া ৬ জন হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এর আগে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এরপর প্রথম ধাপে ২৫ জন মন্ত্রী এবং দ্বিতীয় ধাপে ১১ জন প্রতিমন্ত্রী শপথবাক্য পাঠ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেলেন ৬ জন

আপডেটের সময়: ১১:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪