জনগণ ভোট বর্জন করে নীরব বিপ্লব ঘটিয়েছে: ইউট্যাব

  • আপডেটের সময়: ০১:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / 235

জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বালাদেশ (ইউট্যাব)।

সোমবার (৮ জানুয়ারি) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান আজ এই বিষয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বহু আগেই। ক্ষমতাসীন অবৈধ সরকার দেশের নির্বাচনি ব্যবস্থাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। সেজন্যই জনগণ আর ভোট নিয়ে আগ্রহ দেখায় না। ফলে ডামি প্রার্থী দিয়ে নিজেরা নিজেরাই প্রহসনের নির্বাচন করছে আওয়ামী লীগ সরকার।

গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্নীতিতে দেশের মানুষ অতীষ্ঠ। সেজন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ। অবৈধ সরকার ১৫ বছরে ভোট ডাকাতির মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে জনগণের আস্থা নেই বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে ইউট্যাব নেতারা বলেন, অবৈধ সরকারের পাতানো ও ডামি নির্বাচনে দেশের কোনো সচেতন মানুষ ও বিবেকবান ভোটার ভোটকেন্দ্রে যাননি। ভোটারশুন্য ভোটকেন্দ্রে কেবলই ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া কোনো মানুষ ছিলেন না। ছিলো শুধু চতুষ্পদ জন্তু। জনগণ বিরোধীদলগুলোর ডাকে স্বতস্ফূর্তভাবে সাড়া দিয়ে ও সংহতি জানিয়ে জালিয়াতির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জন করেছে।

জনগণ এবং গণতন্ত্রকামী মানুষের এই প্রত্যাখ্যানই প্রমাণিত হয় দেশের জনগণ নীরব বিপ্লব ঘটিয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। এজন্য দেশবাসী ও ভোটারদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তারা।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, ডামি নির্বাচন বর্জনের মাধ্যমে বাংলাদেশের সব মানুষ প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই বর্জন করেছে। বাংলাদেশর গৌরবগাঁথা দিনগুলোর সঙ্গে ৭ জানুয়ারি আরেকটি গৌরবের দিন অর্জিত হলো, বাংলাদেশের জনগণ ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে এই ডামি নির্বাচনকে বর্জন ও বয়কট করেছে। ভোটকেন্দ্রে ভোটার ছিল না, জনগণ ভোট দিতে যায়নি। বাংলাদেশের সমগ্র সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সভ্যতা-সংস্কৃতি ধ্বংস করেছে, বিচার বিভাগকে কুক্ষিগত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। জনগণ শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হয়েছেন। অতএব শেখ হাসিনা ও তার দোসরদের একসাথে বাংলাদেশ থেকে বিদায় করবে। সেদিন আর বেশি দূরে নয়, এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতেই হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনগণ ভোট বর্জন করে নীরব বিপ্লব ঘটিয়েছে: ইউট্যাব

আপডেটের সময়: ০১:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪