রাজধানীতে ভোটারদের উপস্থিতি কম
- আপডেটের সময়: ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / 228
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার (৭ জানুয়ারি) সকালে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।
রাজধানীর ইস্কাটন ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি কম। সকাল ৮ টা থেকে ভোটদানের সময় শুরু হলেও বিভিন্ন বুথের সামনে হাতে গোনা ভোটারের উপস্থিতি ছিল।
ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান জানান, ভোটদান কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে।
সকাল সাড়ে ৮ টায় রাজধানীর বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, এই কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি খুব কম। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহেদুজ্জামান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোটদান কার্যক্রম শুরু হয়েছে।
ট্যাগ :





















