রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন
- আপডেটের সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / 301
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার রাত ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশের ঢাকা জেল পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, ট্রেনটি দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
ট্যাগ :





















