আচরণবিধি লঙ্ঘনে ২৫০ জনকে ইসির শোকজ

  • আপডেটের সময়: ০৮:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 255

তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী ও প্রার্থীর সমর্থকসহ ২৫০ জনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন অনুসন্ধান কমিটি শোকজ করেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য ২৫০ জনকে শোকজ করেছে অনুসন্ধান কমিটি, তার মধ্যে কমিশনে ১৫৯ জনের রিপোর্ট এসেছে। তার ওপর ভিত্তি করে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনা করে প্রার্থিতাও বাতিল হতে পারে। ২৯ তারিখ থেকে স্ট্রাইকিং ফোর্স নিযুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আচরণবিধি লঙ্ঘনে ২৫০ জনকে ইসির শোকজ

আপডেটের সময়: ০৮:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩