সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপডেটের সময়: ০৩:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 253

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ০৩:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩