কুমিল্লায় পিস্তলসহ ১৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সবুজ গ্রেফতার

  • আপডেটের সময়: ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / 258

সোহাইবুল ইসলাম সোহাগ-
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রী বল্লভপুর এলাকা থেকে পিস্তল, সুইস গিয়ার ও লোহার চাপাতিসহ ১৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সবুজকে (২৪) গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার এসআই খালেদ মোশাররফ।

শনিবার বিকেলে শ্রী বল্লভপুর ওই এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ উপজেলার ওই গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে। সে ১৫টির অধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, অস্ত্রটি সে কোথায় পেয়েছে তা রিমান্ডের মাধ্যমে জানতে পারব। সে স্বীকার করেছে র্দীঘদিন যাবত অবৈধ অস্ত্র দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নামে সদর দক্ষিণ থানায় ১৫ টির অধিক মামলা আছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় পিস্তলসহ ১৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সবুজ গ্রেফতার

আপডেটের সময়: ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩