কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ০২:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / 251

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে তাঁর নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন। এদিন সকাল পৌনে ১০ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌঁছান তিনি।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘরোয়াভাবে স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন, শেখ তন্ময় তার সঙ্গে রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এদিন সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০২:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩