নারায়ণগঞ্জে বাসে আগুন
- আপডেটের সময়: ০৮:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / 277
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চাঁনমারী এলাকার লিংক রোডে বাসটি পার্কিং করা ছিল। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, বাসটির নাম ‘আল্লাহ ভরসা’। মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুই যুবক অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের চেষ্টায় আগুন নেভানো হয়।
তিনি আরও জানান, জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগ :


























