ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বিরল ফোনালাপে সৌদি-ইরান

  • আপডেটের সময়: ১২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / 322

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের অপরাধযজ্ঞ এবং বর্বরতা চালানোর জন্য আমেরিকার সবুজ সংকেত দখলদার সরকার ও তার সমর্থকদের জন্য জন্য ধ্বংসাত্মক অনিরাপত্তা ডেকে আনছে বলে মন্তব্য করেছেন ইরান ও সৌদি আরব ।
ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম সৌদি যুবরাজের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোনালাপ অনুষ্ঠিত হলো।

প্রেসিডেন্ট রায়িসির দপ্তরের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি এ তথা জানিয়েছেন। তিনি তার এক্স পেইজে দেয়া এক পোস্টে এই ফোনালাপের খবর প্রকাশ করেন।
জামশিদি বলেন, প্রেসিডেন্ট রায়িসি এবং বিন সালমান দুজনই ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান যুদ্ধপরাধের অবসান ঘটানোর বিষয়ে একমত হয়েছেন। এছাড়া, চলমান সংকট নিরসনের জন্য মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইসরাইল একের পর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এবং গাজায় জীবনধারণের জন্য সমস্ত রসদ সরবরাহ বন্ধ করে দিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন দুই নেতা এই আহ্বান জানালেন। পার্সটুডে

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বিরল ফোনালাপে সৌদি-ইরান

আপডেটের সময়: ১২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩