কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে নতুন সমন জারি

  • আপডেটের সময়: ০৩:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / 305

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এবার ‘অনৈসলামিক’ বিয়ে সম্পর্কিত একটি মামলায় সমন জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। ২৫ সেপ্টেম্বর তার তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

বিচারক কুদরতুল্লাহ বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হওয়ার এ নির্দেশ দেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন’র।

ইমরান খান ইদ্দতের সময় তার তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মুখে পড়েছেন। ইসলামী পরিভাষায় ইদ্দত হলো, বিয়ে বিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কাল।

সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈসলামিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে বিচ্ছেদের আগে ইদ্দত চলাকালেই ইমরান বুশরা বিবিকে বিয়ে করেন। এজন্য তিনি অনুমতিও নেননি। চলতি বছরের ১৮ জুলাই মামলাটি করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে নতুন সমন জারি

আপডেটের সময়: ০৩:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩