নওগাঁর রাণীনগরে ইজিবাইক-টমটম সমিতির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৬:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 252

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় ইজিবাইক-টমটম সমিতির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ইজিবাইক ও টমটম সমিতি বার্ষিক সভা উপলক্ষে এ আয়োজন করেন।

দুপুর ১২টায় উপজেলা ইজিবাইক ও টমটম সমিতির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সমিতির সকল সদস্যরা অংশ নেয়। এরপর ইজিবাইক ও টমটম সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা ইজিবাইক ও টমটম সমিতির সভাপতি জামিনুল ইসলাম জনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা ইজিবাইক ও টমটম সমিতির সাধারণ সম্পাদক সুহেল রানা প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে ইজিবাইক-টমটম সমিতির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩