মালয়েশিয়ায় সড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১০

  • আপডেটের সময়: ০৬:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 317

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় সড়কে বিধ্বস্ত হয়েছে একটি হালকা বিমান। বৃহস্পতিবার দেশটির সেলাঙ্গর রাজ্যের এই ঘটনায় বিমানে থাকা আটজন এবং সড়কে থাকা দুজন নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মাদ ইকবাল ইব্রাহিম বলেন, ‘আপাতত, আমি বলতে পারি বিমান দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। দুই চালক-একজন গাড়িতে এবং একজন মোটরসাইকেলে এবং বিমানে থাকা আটজন নিহত হয়েছেন।’

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ছয় জন যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রু ছিলেন। এ ঘটনার তদন্ত করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালয়েশিয়ায় সড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১০

আপডেটের সময়: ০৬:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩