পঞ্চগড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেটের সময়: ১২:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 367

জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেবনগড় ইউনিয়নের শিপচন্ডী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫৫) এবং তার স্ত্রী জোসনা বেগম (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী তেঁতুলিয়া উপজেলা হাসপাতালে যাওয়ার সময় বিপরীত পথে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই স্বামী নুরের মৃত্যু হলে স্থানীয়রা গুরুতর অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক জোসনাকেও মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পঞ্চগড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেটের সময়: ১২:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩