সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

  • আপডেটের সময়: ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / 242

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও। রোগীর স্বজনরা বলছেন মশা নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তবে এডিস নিধন, সচেতনতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিয়েছে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ।

গত দুই মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এর মধ্যে এমাসেই ১১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

নগরবাসীর অভিযোগ, নগরীতে মশা মারার ব্যবস্থা পর্যাপ্ত নয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসেপ ইমার্জেন্সি কনসালটেন্ট ডা. আবুল ফয়সাল মাহমুদ জানান, জ্বর হলে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

তিনি বলেন, যাদের ডায়াবেটিস, কিনডি রোগসহ অন্যান্য রোগ আছে তাদের লক্ষণ দেখামাত্র হাসপাতালে ভর্তি হওয়া উচিত।

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ জন। কর্তব্যরত নার্সরা বলছেন, চিকিৎসাধীন রোগীরা মশারী টানাতে চায় না। এতে আক্রান্তের হার বাড়ছে।

তাদের অভিযোগ, অনেকের ডেঙ্গু ভালো হওয়ার পরেও পুনরায় আক্রান্ত হতে দেখা যায়। কারণ তারা ভালো হয়ে গেলেও পাশ থেকে অন্য কোন আক্রান্ত রোগী থেকে তিনি পুনরায় আক্রান্ত হতে পারেন।

নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় জেলা ও উপজেলায় ১০টি আইসিইউ শয্যাসহ ৬টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ।

নারায়ণগঞ্জ ৩ শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার বলেন, আমরা রোগীদেরও তাদের পরিবারকে বলছি- যতটা সম্ভব সচেতন থাকতে।

এছাড়া মশক নিধন, সচেতনতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিয়েছে সিটি করপোরেশন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ বলেন, নিজ বাড়ি নিজে দায়িত্ব নিয়ে পরিষ্কার করতে হবে।

গাজীপুরেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর স্বজনরা বলছেন, সিটি কর্পোরেশনের উদাসীনতা ও মশা নিধনের ওষুধ না ছিটানোর কারণে আক্রান্তের হার বেশি।

কুমিল্লায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৮৬ জন। হাসপাতালগুলোতে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। আর কুমিল্লা মেডিকেলে খোলা হয়েছে ডেঙ্গু পরামর্শ কেন্দ্র।

কুমিল্লা মেডিকেলের পরিচালক ডা.আজিজুর রহমান সিদ্দিকী জানান, আমরা রোগীদের ঠিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারছি।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রমের উদ্বোধন করেছে সিটি কর্পোরেশন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

আপডেটের সময়: ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩