টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- আপডেটের সময়: ১১:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / 281
জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাদের ধারণা, মধ্যরাতে এ ঘটনা ঘটতে পারে।
নিহতরা হলেন- উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজালাল বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করতো। রাতে দোকান বন্ধ করে ওই দুইজন বাড়ির উদ্দেশ্য রওনা হন। পরে তারা আর বাড়িতে ফেরেননি। মধ্যরাতে তারা একটি নির্জন স্থানে পৌঁছালে, দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
সকালে মরদেহ দু’টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলেই তাদের মোটরসাইকেল পড়েছিল।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, পুলিশ পাঠানো হয়েছে পরে বিস্তারিত জানানো হবে



























