দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু

  • আপডেটের সময়: ১০:২৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 285

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। শিল্প অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন অর্ধশতাধিক ডেঙ্গু রোগী। ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ভর্তি সহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান। স্ত্রীসহ তার পরিবারের পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় এসেছেন হাসপাতালে।

শুধু মেহেদি হাসানের পরিবারই নয় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এ জেলায়। বর্তমানে এ রোগে আক্রান্ত অর্ধশতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ঠিকভাবে ওষুধ না ছেটানো এবং সংশ্লিষ্টদের গাফলতির কারণেই ডেঙ্গু বাড়ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ জনে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিদিনই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ভর্তিসহ, হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। এর মধ্যে দুই শিশু রয়েছে।

অন্যদিকে নড়াইলে প্রথমদিকে আক্রান্ত রোগীর অধিকাংশই জেলার বাইরে থেকে এসেছিলেন। আর এখন জেলার বাসিন্দারাই এ রোগে আক্রান্ত হচ্ছেন।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু

আপডেটের সময়: ১০:২৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩