নওগাঁর রাণীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময়: ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / 429

নিজস্ব প্রতিবেদক

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক স্কুল পড়ুয়া কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লা (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার রাতে ওই কিশোরীর বাবা বাদি হয়ে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে হাসপাতালে মেডিকেল চেকআপের পর জবানবন্দী লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে একটি স্যানেটারী কারখানায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

ধর্ষণের শিকার ওই কিশোরী জানান, গত প্রায় এক বছর আগে নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর (কালীগঞ্জ) গ্রামের সখাই মোল্লার ছেলে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লা (২৫) এর সাথে মোবাইল ফোনে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এই সর্ম্পকের জের ধরে মঙ্গলবার বিকেলে বাড়িতে এসে মোটরসাইকেল যোগে তাকে তুলে নিয়ে যায় মাসুদ মোল্লা। এরপর কালীগঞ্জ বাজারে মাসুদের স্যানেটারী কারখানার ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে তার ইচ্ছের বিরুদ্ধে রাতে তাকে ধর্ষণ করে।

ওই কিশোরী আরও জানায়, পরের দিন বুধবার দুপুরে মাসুদ সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজনকে খবর দিলে তারা কালীগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা বাদি হয়ে বুধবার রাতে থানায় মামলা করেছেন। এ ঘটনায় কিশোরীকে মেডিকেল চেকআপ করে জবানবন্দী লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়। এছাড়া মামলার আসামি মাসুদ মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩