মাদকের টাকা ভাগাভাগি দন্ধে নিহত মাদক ব্যবসায়ী ইজাজ হত্যা মামলায় নারীসহ ৪ আসামি আটক
- আপডেটের সময়: ০৫:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / 323
নিজস্ব প্রতিবেদক
সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা।।
কুমিল্লা নগরীর খন্দকার হক টাওয়ারের সামনে মাদকের টাকা ভাগাভাগি দন্ধে আলোচিত ইজাজ হত্যাকান্ডের মূল ঘাতকসহ চার জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ তুলে ধরেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কামরান উদ্দিন।
সংবাদ সম্মেলনে কামরান বলেন, সিসিটিভি ফুটেজ ও মামলার তদন্তে জানা যায় মাদকের পাওনা টাকা পরিশোধের কথা বলে রুবেল ও তার স্ত্রী শারমিন মেবাইল ফোনের মাধ্যমে কথা বলে নিহত ইজাজুলকে খন্দকার হক টাওয়ারের সামনে ডেকে আনে। তখন আসামি রুবেল, শারমিন ও রুপার সাথে বাগবিতণ্ডা হয়। পরে কিছুক্ষণ তর্কাতর্কির এক পর্যায়ে প্রধান আসামি মহরম ও ৩নং আসামি পারভেজ নিহত ইজাজুলের পায়ের পিছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাসপতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর নিহত ইজাজুলের পিতা সিরাজ মেম্বার বাদী হয়ে মামলা করলে আসামিদের কক্সবাজার সুগন্ধা সী-বিচের পাশে বিশেষ অভিযানে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মৃত চারু মিয়ার ছেলে মহররম (২৭), নগরীর মুরাদপুর এলাকার মৃত রিপন মিয়ার ছেলে পারভেজ (২৮), আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে ইয়াছিন (২৫) ও নগরীর ২য় মুরাদপুর এলাকার হারুন মিয়ার মেয়ে রুপা আক্তার (২৫) কে আটক করা হয়। গত ২৮ শে জুলাই নগরীর চর্থা এলাকার মফিজ উদ্দিনের ছেলে দুলাল (৪২) ও নগরীর শুভপুর এলাকার নাসির মিয়ার ছেলে হোসেন মিয়া(২৭) কে আটক করে আদালতে পাঠানো হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩/৪ মাস পূর্বে নিহত ইজাজুল তার সহপাঠী আসামি রুবেল ও শারমিনের কাছে মাদক বিক্রির টাকা পেত। এই মাদকের টাকার জের ধরে আসামিরা কৌশলে নগরীর কান্দিরপাড়ে এনে তর্কাতর্কির এক পর্যায়ে ফুটপাতে টেনে হেচরে ছুরিকাঘাত করে হত্যা করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ, তদন্ত তৃনাথ সাহা, কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ দীনেশ প্রমুখ।


























