বাড়াইপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন
- আপডেটের সময়: ০২:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / 422
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
স্বপ্নের সাথে যাঁদের নিরন্তর ছুটে চলা, বুকে দেশপ্রেম আর মানুষের জন্য কিছু করার ইচ্ছে, তারাই নতুন দিনের স্মারক হয়ে বদলে দিচ্ছে আমাদের এই দেশকে।তেমনই বাড়াইপুর যুবসমাজ এলাকার সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে ও একটি আদর্শ গ্রাম গড়ে উঠার লক্ষে মেধাবী শিক্ষার্থীদের দিল সংবর্ধনা।
রবিবার সন্ধায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের বাড়াইপুর গ্রামে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে উদ্যাপন করা হয় ‘ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩।
এই যুবসমাজের মহতী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে তারা বলেন, আমরা সকলেই এলাকার সুখ-দুঃখ আনন্দ- বেদনা ভাগাভাগি করে মিলেমিশে একে-অপরের পাশে থেকে জীবন অতিবাহিত করতে পারি।সেইসঙ্গে এলাকার মেধাবী শিক্ষার্থীদের খুঁজে খুঁজে তাদের আর্থিক সাহায্য এবং তাদের পড়াশুনার সহযোগিতাও করা যায়।এর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে থাকতে প্রত্যেক বাবা-মাকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
বুড়িচং উপজেলার শিক্ষা অফিসার আব্দুল খালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন,আমাদের মধ্যে ইচ্ছা শক্তি থাকতে হবে।যা সকলকে কোনওকিছু অর্জন করার জন্য এই ইচ্ছা শক্তি খুবই প্রয়োজন।পরীক্ষায় একবার কৃতকার্য না হলে হতাশ হওয়া যাবেনা।আবার কৃতকার্যের জন্য মনোনিবেশ দিতে হবে।যতই কষ্ট হোক হাল ছাড়া যাবেনা।তিনি নিজের বিসিএস পরীক্ষার উদাহরণ দিতে গিয়ে বলেন,আমি বিসিএসে কখনও লিখিত পরীক্ষায় অকৃতকার্য হইনি।তবে ভাইবা পরীক্ষায় আমাকে হতাশ হতে হয়েছে।যদি আমি হতাশ না হয়ে আরো মনোনিবেশ দিতাম তাহলে আমার স্বপ্ন আরো অনেক এগিয়ে যেতো।তাই যারা এখনও শিক্ষার্থী আছো তোমরা যে কোনো পরীক্ষায় অকৃতকার্য হলে হতাশ হওয়া যাবেনা।আরো মনোনিবেশ হয়ে স্বপ্ন পূরণে সামনে এগিয়ে যেতে হবে।
রেডিয়েন্ট ফার্মার জোনাল ম্যানেজার আব্দুল মতিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমাদের লক্ষ অটুট থাকলে নিশ্চয়ই তোমার স্বপ্নের দোয়ারে তুমি পৌঁছতে সক্ষম হবা।তোমার পড়াশুনার পাশাপাশি আরেকটি বিষয় সংযোগ করতে হবে তা হলো বাহ্যিক জ্ঞান অর্জন করা।এই বাহ্যিক জ্ঞান অর্জনের ফলে ভবিষ্যতে যে কোনো চাকরীর ক্ষেত্রে তোমার জীবনে কাজে দিবে।
বিজয়পুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল বলেন,মনোবল ও সৎ ইচ্ছাই পারে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে।এখন আমরা লক্ষ করছি,গ্রামে মনে হয় একে অপরের প্রতি আন্তরিকতা অনেকটাই কমে গেছে।একটি ছেলে মোবাইল নিয়ে রাস্তায় বেহুদা আড্ডা দিচ্ছে!তাদের ডাক দিয়ে বলবে তোমারতো এখন পড়ার সময়!এখানেতো থাকার সময় নয়!এমনভাবে আন্তরিকতার সাথে ডাক কেও দিচ্ছেনা?এরাতো আমাদের গ্রামেরই সন্তান।এদের যদি আপনি-আমি ডাক না দেয় তাহলেতো তারা বিপথগামী হয়ে যাবে।
কালিরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী শিক্ষক আবদুস ছাত্তার,বিজয়পুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল,রেডিয়েন্ট ফার্মার জোনাল ম্যানেজার আব্দুল মতিন,বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম,ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক শাহজাহান,বুড়িচং উপজেলার শিক্ষা অফিসার আব্দুল খালেক,কেন্টাকি টেক্সটাইল লিমিটেডের হেড একাউন্ট অফিসার,জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন উদ্যোক্তা নূরুল আমিন,সহকারী শিক্ষক আনেয়ার হোসেন।ইকবাল হোসেনে সঞ্চালনায় ও ডা. আতিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গ্রামের সার্বিক পরিস্থিতি ও পড়াশোনার মানোন্নয়ন নিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহিদুল ইসলাম মামুন।
অনুষ্ঠান শেষে অতিথিরা পাবলিক বিশ্ববিদ্যালয়,জাতীয় বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ,ক্যাডেট কলেজসহ বিভিন্ন স্কুলে এই এলাকার ১৪ জন পড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।


























