মতলবে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও দোয়া

  • আপডেটের সময়: ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / 296

চাঁদপুর প্রতিনিধি:

তীব্র তাপদাহ, অনাবৃষ্টি ও খড়া দেখা দিয়েছে দেশের সর্বত্র। টানা খরায় পুড়ছে পুরো দেশসহ চাঁদপুর জেলা। বৃষ্টির জন্য হাহাকার হয়ে পড়েছে। প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ দোয়া আয়োজন করেন মুসুল্লী ও নবকলস এলাকাবাসী।

আজ ২০ এপ্রিল (বৃহস্পতিবার) মতলব আদর্শ স্কুল মাঠে সকাল ১০টা এই নামাজ আদায় করেন গ্রামবাসী। বিশেষ এ নামাজে নবকলস, দশপাড়া, কলাদী ও ভাঙ্গারপাড় গ্রামের প্রায় ২ শতাধিক মুসুল্লী অংশ গ্রহণ করেন। এ সময় তীব্র গরম থেকে রক্ষা পেতে চাঁদপুর জেলাসহ সারা দেশের মানুষের জন্য দোয়া করা হয়। এছাড়া তীব্র গরমে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মুসুল্লি হোসেন আহমেদ বলেন, ‘আমরা কৃষিকাজ করে সংসার চালাই। বৃষ্টির কারণে ফসল রোপন করতে পারছি না। এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও বিশেষ দোয়া করলাম।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ইস্তিকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন নবকলস দারুল ইসলাম আদর্শ স্কুল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খালিদ সাইফুল্লাহ।
নামাজ শেষে তিনি বলেন, আমাদের কোনও ব্যক্তিগত কারণে নয়, এখানে বৃষ্টির জন্যই নামাজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলবে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও দোয়া

আপডেটের সময়: ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩