মতলবে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

  • আপডেটের সময়: ১২:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / 298

আল-আমিন ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নোয়াগাঁও গ্রামের মিজান ঢালী, সোহেল ঢালী ও মনির ঢালীর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

১৫ এপ্রিল দুপুরে মিজান ঢালীর ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনীম আক্তার।

এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে তাক্ষণিক ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা সাহায্য প্রদান করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলবে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

আপডেটের সময়: ১২:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩