রোজায় অফিস ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

  • আপডেটের সময়: ০৬:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / 297

নিজস্ব প্রতিবেদক:

এবারের রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

সোমবার (১৩ মার্চ) সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়-সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রোজায় অফিস ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

আপডেটের সময়: ০৬:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩