সারাদেশে বৃষ্টির আভাস

  • আপডেটের সময়: ০১:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / 315

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৭২ ঘন্টার শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জনিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আজ রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১০ মিনিটে।

সূত্র: বাসস

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশে বৃষ্টির আভাস

আপডেটের সময়: ০১:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩