চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব বুঝে পেলেন ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন

  • আপডেটের সময়: ০৯:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 299

সোহাইবুল ইসলাম সোহাগ:

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের পরিচালক পদে দায়িত্ব বুঝে নিলেন ডা. মোহাম্মদ মহিউদ্দিন।এর আগে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন।

রবিবার (২৬ শে ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক দপ্তরের কার্যালয়ে সদ্য বিদায়ী পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্যাহ দায়িত্ব বুঝিয়ে দেন ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনকে।

দায়িত্ব পেয়ে ডাঃ মহিউদ্দিন বলেন,আমার লক্ষ্য থাকবে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা।জনগণের স্বাস্থ্য সেবা দিতে যতটুকু প্রয়োজন ততটুকু মানসম্মতভাবে পরিচালনা করার চেষ্টা করবো।আমি সকলের নিকট দোয়া প্রার্থী।

জানা যায়,ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।এরপর একেএকে তিনি পদায়ন পান।তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা,এরপর স্বাস্হ্য অধিদপ্তরের ঔষুধ প্রশাসনের পরিচালক,জেলা সদর কক্সবাজার হাসপাতালের পরিচালক,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থেকে সবে পদন্নোতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশে তিনি চট্রগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হন।

ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন চট্রগ্রাম জেলার সাতকানিয়ার পিতা মরুহুম আবুল হোসেন ও মাতা আনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।পারিবারিক জীবনে স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে সংসারজীবন অতিবাহিত করছেন।তিনি চট্রগ্রাম মেডিকেল কলেজের ২৫ তম ব্যাচ ও ১৩ তম বিসিএস।তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এমপিএইচ ডিগ্রী অর্জন করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব বুঝে পেলেন ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন

আপডেটের সময়: ০৯:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩