কুমিল্লায় লরির ধাক্কায় নারীর মৃত্যু

  • আপডেটের সময়: ০৭:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / 359

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লাঃ

কুমিল্লায় লরির ধাক্কায় মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে ইভা আক্তার (২৫) নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ঐ নারীর স্বামী মো. রবিউল।তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট পূবালী ব্যাংকের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

ওই দম্পতির বাড়ি বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর লরিটি দ্রুত বেগে চলে যায়। গাড়িটি শনাক্ত করা যায়নি। আমরা সিসি ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় লরির ধাক্কায় নারীর মৃত্যু

আপডেটের সময়: ০৭:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২