সেপ্টেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে

  • আপডেটের সময়: ০২:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 367

নিজস্ব প্রতিবেদকঃ

অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, সেপ্টেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা গত সেপ্টেম্বরে ছিলো ৯ দশমিক ১০ শতাংশ। একই সঙ্গে বেড়েছে মজুরি সূচক।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অক্টোবরে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিলো ৬ দশমিক ৮৬ শতাংশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেপ্টেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে

আপডেটের সময়: ০২:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২