রাণীনগরে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপডেটের সময়: ০৮:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 389

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় এবং সমবায়ীবৃন্দের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সামছুল হক। আরও বক্তব্য রাখেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অনেকে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীনগরে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেটের সময়: ০৮:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২