নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

  • আপডেটের সময়: ০২:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 355

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলার ৫৬ জনের মাঝে ১২ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা সামছুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার সহ অনেকেই।

আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান শেষে পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

আপডেটের সময়: ০২:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২