ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতিদিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা

  • আপডেটের সময়: ১১:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / 404

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি,সবার জন্য টেকসই নগর গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতিদিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সকালে
ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগ, গণপূর্ত অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশসন) মির্জা তারেক আহামেদ বেগ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।
সভায় বক্তারা বিশ্ব বসতি দিবসে বৈষম্য হ্রাসের মাধ্যমে সবার জন্য টেকসই নগর গড়ে তোলার বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতিদিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা

আপডেটের সময়: ১১:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২