চৌহালীতে এলজিইডির ১কোটি ২ লক্ষ টাকা’র রাস্তার উদ্ভোধন
- আপডেটের সময়: ১১:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / 387
মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ
চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের খারিজি মাদ্রাসা জার্মান রাস্তা হইতে মহিলা ফাযিল মাদ্রাসা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার ও খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ।
সোমবার সকালে চৌহালী সদর ইউনিয়নে উপজেলা এলজিইডির বাস্তবায়নে ১কোটি ২ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে খাষকাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ বলেন, আমি বিশ্বাস করি এই রাস্তার কাজ সম্পন্ন হলেই শিক্ষার ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সুবিধা হবে। যমুনা চর অঞ্চল এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। চৌহালী উপজেলার দৃশ্যমান সব উন্নয়নে আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয়’র অবদান। তার ইচ্ছায় অন্য অন্য উপজেলার মতোই চৌহালীতে উন্নয়ন হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনবান্ধব দল । কারো পকেট থেকে সৃষ্টি হয়নি । জনগণ থেকে সৃষ্টি হয়েছে এ দল। জনকল্যাণে কাজ করে আওয়ামীলীগ সরকার । তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ।চৌহালী সদর ও চর অঞ্চলের এলজিইডি সহ বিভিন্ন বিভাগের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শিকদার, ঠিকাদার মোঃ কোহিনূর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


























