কুমিল্লায় মাদরাসার ৩ শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত

  • আপডেটের সময়: ১১:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / 373

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

মাদরাসার ৩ শিক্ষার্থী বন্ধুর জন্ম দিনের কেক কিনে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।শিক্ষার্থী ৩ জনই কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া মাদরাসার আলিমের ছাত্র এবং তারা ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ।

বুধবার(১৭ আগস্ট) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এর ছুপুয়া এলাকায় ইউটার্ণ নিতে গেলে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিক্সা আরোহীতে ৩ জন নিহত হন।বিষয়টি নিশ্চিত করেন মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এ কে এম মনজুরুল হক আকন্দ।নিহতরা হলেন ছুফুয়া গ্রামের মদিনা গাড়ির চালক আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর মধ্যপাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক, দূর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন,নিহতরা একে অপরের ভালো বন্ধু ছিলো।তাদের এক বন্ধুর জন্মদিন পালনের জন্য কেক নিয়ে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছেন।লাশ আমাদের হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় মাদরাসার ৩ শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত

আপডেটের সময়: ১১:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২