সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেটের সময়: ০৮:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / 329
এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শ্যামা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট গ্রামে এঘটনা ঘটে। শিশু শ্যামা আক্তার ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে শ্যামা আক্তার স্বজনদের অজান্তে বাড়ির উত্তর পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এক প্রতিবেশী পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। তখন স্বজনরা এসে শিশু শ্যামাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে শিশু শ্যামাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বজনদের অজান্তে পুকুরে গোসল করতে গিয়ে শ্যামা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে।’



























