সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময়: ০৭:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • / 368

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া (৫) ও বায়জিদ হোসেন (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ে মামাতো-ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে খামার ধুবনী গ্রামের সুজন মিয়ার পুকুরে। আহসান উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়জিদ হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জানা গেছে, ফুফাতো ভাই আহসানকে সাথে নিয়ে মামাতো ভাই বায়জিদ পুকুরে গোসল করতে যায়। এরই একপর্যায়ে বায়জিদ পুকুরের মাঝখানে গভীরে চলে গেলে, আহসান তাকে বাঁচাতে গিয়ে উভয়ে পানিতে ডুবে যায়। সহপাঠী শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত্যু অবস্থায় পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে। জুম্মার নামাজ চলাকালিন সময়ের কারণে পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় নারী সদস্যরা তাদের মরাদেহ উদ্ধার করে। এনিয়ে এলাকায় চলছে শোকের মাতন এবং কান্নাকাটির রোল।

শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহসান ও বায়জিদ উভয়ে মামাতো-ফুফাতো ভাই। তারা দুই ভাই একসাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

এবিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ সংক্রান্ত সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৭:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২