রাণীশংকৈলে থ্রি হুইলার মালিক সমিতির পক্ষ থেকে শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা
- আপডেটের সময়: ১১:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / 322
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী যাত্রিছাউনি সংলগ্ন নিজ কার্যালয়ে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা থ্রি হুইলার মালিক সমিতির পক্ষ থেকে এমএএস রবিউল ইসলাম সবুজকে সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে বুধবার (১৫ জুন) রাত ৮ টায়
ওই সংগঠনের সভাপতি জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী ও পৌর কাউন্সিলর আবু তালেব, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শ্রমিক নেতা-কর্মিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবং অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাফর আলী।
সঞ্চালনা করেন আ’লীগ সদস্য তারেক আজিজ।
পরে নব নির্বাচিত এমএএস রবিউল ইসলাম সবুজের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।



























