খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

  • আপডেটের সময়: ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / 307

জেলা প্রতিনিধিঃ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় বাস, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু ওসমান (৩২)। অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে খুলনা অভিমুখী একটি মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন দুজন।

ফায়ার সার্ভিসের ডুমুরিয়া স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। নিহত দুজনের লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

আপডেটের সময়: ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২