রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

  • আপডেটের সময়: ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / 447

নিজস্ব প্রতিবেদক:

মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৪ মে) ভোর ৬টা থেকে বুধবার (২৫ মে) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম শাখা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৪১ পিস ইয়াবা, ২০০ গ্রাম ১২০ পুরিয়া হেরোইন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

আপডেটের সময়: ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২