জামালপুরে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

  • আপডেটের সময়: ১০:৩৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / 369

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জামালপুরে মাসব্যাপী কৃষি, শিল্প ও বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ মে) রাতে জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের বিজয় নগর এলাকায় বর্নাঢ্য আয়োজনে শুরু হয়েছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী কৃষি, শিল্প ও বানিজ্য মেলা। উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

এফবিসিসিআই’র পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।

মাসব্যাপী কৃষি, শিল্প ও বানিজ্য মেলায় মোট ৭২ টি স্টল স্থান পেয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুরে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

আপডেটের সময়: ১০:৩৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২