পাটগ্রামে নিখোঁজ ৭ম শ্রেণির মরদেহ উদ্ধার
- আপডেটের সময়: ০৯:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / 321
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে গত শনিবার গরু আনতে গিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন ভুট্টাখেতে ওই ছাত্রীর মরদেহ দেখে পাটগ্রাম থানার পুলিশে খবর দিলে, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছাত্রীটি স্থানীয় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে অধ্যায়ণরত। সে পাটগ্রাম উপজেলাধীন জোংড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোকয়াবাড়ী গ্রামের আব্দুর রহমান এর কন্যা।
পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মেয়েটি শনিবার বিকালে পাশের খেত থেকে গরু আনতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মেয়েটির বাবা আব্দুর রহমান বলেন, আমার মেয়ের মৃর্গি রোগ ছিল, হটাৎ এই রোগ উঠলে পরে যায়। হয়তো ভুট্টা খেতে পরে গিয়েছিল। এবিষয়ে পাটগ্রাম থানার ওসি মোঃ উমর ফারুক বলেন, ছাত্রীর মরদেহ উদ্ধার করে পোস্টমটেম করার জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে মৃর্গি রোগে মারা গেছে না কি কেউ হত্যা করেছে। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। মামলা নং -৬,তারিখ ১৫/০৫/২০২২ ইং।



























