গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৭

  • আপডেটের সময়: ০৩:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / 317

জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে দক্ষিণফুকরা এলাকার মিল্টন বাজারের সামনে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৭

আপডেটের সময়: ০৩:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২