ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

  • আপডেটের সময়: ০৪:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • / 336

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বোরো ধানের জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক আকন্দ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) ভোর সাড়ে ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে।

নিহত কৃষক ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা গ্রামের মৃত বারী আকন্দের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৬টার দিকে কৃষক মানিক বাড়ির পাশে তার চাষকৃত বোরো ধানের জমিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ দিতে যান। এ সময় অসতর্কতায় ওই বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

আপডেটের সময়: ০৪:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২