পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

  • আপডেটের সময়: ১০:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / 336

পঞ্চগড় সংবাদদাতা: 

পঞ্চগড় জেলার সদর উপজেলায় দ্রুতগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), মো. শিশির (১৯), নতুন ইসলাম (১৮) নামে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা ৩ জনেই ছাত্র।

বুধবার (৪ মে) বিকেলে জেলার সদর উপজেলার অমর খানা ইউনিয়নের মডেলহাট- জামাদার পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশির উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার তারেক বিল্লালের ছেলে, একই এলাকার নতুন পয়কাম ইসলামের এবং আবু বক্কর সিদ্দিক আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে জিয়াবাড়ি থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা দুজন আরেকটি মোটরসাইকেল নিয়ে আসছিল। দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এবং তারা ৫ জনেআ সড়কে ছিটকে পড়ে ৷ এতে ঘটনাস্থলেই দুজন মারা য়ায়। অপর ৩ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ১ জন কে জনকে মৃত ঘোষণা করেন।বাকী দুজনের অবস্থাও গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের একটিতে তিনজন এবং অপরটিতে দুইজন আরোহী ছিলেন। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

আপডেটের সময়: ১০:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২