পুলিশের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ১

  • আপডেটের সময়: ১০:১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • / 510

অন্তর দে বিশাল, কক্সবাজারঃ

কক্সবাজারের পেকুয়ায় আঁশি হাজার টাকার জাল নোটসহ মোঃ শফি (৪২) নামে একজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। আটককৃত আসামী পেকুয়া সরকারি ঘোনা, ৬নং ওয়ার্ডের মৃত মোজাহের আহাম্মদের পুত্র বলে জানা যায়।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, বেলা সাড়ে ৩ টার সময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেকুয়া সদর ইউপিস্থ সাবেক গুলদি স্টেশন সংলগ্ন ব্রিজ এর উপর হতে গ্রেফতারকৃত আসামীকে জাল নোটসহ হাতেনাতে গ্রেফতার করে।

এইসময় আসামীর হেফাজত থেকে এক হাজার টাকার আঁশিটি জাল নোটের মোট ৮০,০০০,(আঁশি হাজার) টাকার জাল নোট উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ১

আপডেটের সময়: ১০:১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২