মেক্সিকোতে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

  • আপডেটের সময়: ০৪:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / 317

আন্তর্জাতিক ডেস্কঃ

মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে বন্দুকধারীরা ঢুকে চার শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করেছে।

মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর জানায়, সোমবার রাজধানীর উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজের।

কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা একই পরিবারের সদস্য।

উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা অনেক বেড়ে যেতে দেখা যায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশ বিভিন্ন গ্রুপের অপরাধী চক্রের মধ্যে যুদ্ধে প্রাণ হারান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেক্সিকোতে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

আপডেটের সময়: ০৪:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২