চাঁদপুরে পুলিশের দেয়া ঘর পেলো দিনমজুর

  • আপডেটের সময়: ০৮:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / 304

শাওন পাটওয়ারী: 

চাঁদপুর সহ সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে চাঁদপুরে জেলা পুলিশের তত্বাবধায়নে সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দিনমজুর ইউনূছ দর্জিকে ঘর করে দেওয়া হয়েছে।
গতকাল ঘরটি আনুষ্ঠানিকভাবে দিনমজুর ইউনূছ দর্জির কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ভিস ডেস্ক ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য রাখেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসসাদুজ্জামান খান কামাল,স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন প্রমুখ।

এ উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানা থেকে ভার্চুয়ালে অংশ নেন মডেল থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুর রশিদ,চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল,সাধারন সম্পাদক রোটাঃ জামাল হোসেন,প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ,কাউন্সিলর সোহেল রানা,সারাদেশে প্রাথমিক পর্যায়ে ৪শ গৃহ নির্মান করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুরে পুলিশের দেয়া ঘর পেলো দিনমজুর

আপডেটের সময়: ০৮:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২